২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮
শিরোনাম:

১৫ আগস্টের ক্ষেত্র প্রস্তুতকারীরাও সমানভাবে দায়ী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আর যারা ক্ষেত্র প্রস্তুত করেছে তারাও সমানভাবে দায়ী। সে দিন বেশি দূরে নেই, যেদিন এই ঘটনার মদদদাতাদের নামও উন্মোচিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীনতা বৃথা যেতে পারে না। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আজকে খুনিদের বিচার হয়েছে। যারা পাশে ছিল এবং যারা ক্ষেত্র প্রস্তুত করেছিল তারাও সমানভাবে অপরাধী। আমি সবই জানি, বিচারটা জরুরি ছিল। এখন ধীরে ধীরে সবই বের হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শোক সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধুকে জনগণের কাছ থেকে দূরে সরানোর। সেই চেষ্টা করে যখন সফল হয়নি, তখন তারা এই হত্যাকাণ্ড ঘটালো।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Loading