আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, ষড়যন্ত্র চলছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে, সেটা মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে তাদের তাণ্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এখানে ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালি সোপানে পৌঁছাবো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে আমার বক্তব্যের সমালোচনা করেছেন। এটা আমার কথা নয়, আমি হাওয়া থেকে পাইনি। খালেদা জিয়ার জীবনী থেকে ৬টি জন্ম দিন পাওয়া গেছে। সর্বশেষ আমরা দেখলাম টিকার রেজিস্ট্রেশনে খালেদা জিয়ার জন্মদিন আরেকটি। তারা ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটেনি। কিন্তু মিলাদ দিয়েছে। তারা ভুয়া জন্মদিন থেকে সরে আসেনি। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ৬ টির মধ্যে কোনটি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন। এটা জাতি জানতে চায়।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা এবং করোনা প্রতিরোধী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ কামাল। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
![]()