৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২০
শিরোনাম:

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শিমুলিয়া ঘাটের সহকারি মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শফিকুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে দিনের বেলার শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে পাঁচটি ফেরি চলছিল। কিন্তু বুধবার (১৮ আগস্ট) বিকেল ৩টার পর পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। এরপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।

Loading