সরকারের করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পার্টি অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান সর্বশেষে। বুধবার (১৮ আগস্ট) রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে জিএম কাদের এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি আরও বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকা প্রদানের ক্ষেত্রে আমরা তলানীতে রয়েছি। আমাদের দেশে এ পর্যন্ত মাত্র ২ থেকে ৩ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। এছাড়া টিকা প্রদানে চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। করোনা সংক্রমণ রোধে মানুষ টিকা নিতে টিকা কেন্দ্রে এসে করোনায় সংক্রমিত হচ্ছে।
বিদিশা ও এরিক এরশাদের মামলা প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে জিএম কাদের বলেন, বর্তমানে মামলাটি আদালতে চলমান। এ নিয়ে এখন কিছু বলতে চাই না। সময় হলে আপনাদের (সাংবাদিকদের) ডেকে বলব।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি ও স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
![]()