৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২
শিরোনাম:

বনানীতে গোডাউনের আগুন নিভেছে চার ঘণ্টা পর, বেলা একটায়

আব্দুল্লাহ মামুন: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় এমিকন আর্ট কোম্পানির গোডাউনে আগুন লেগেছিলো সকাল ৯টা ১০ মিনিটে। ।এই প্রতিষ্ঠানটি খেলাধুলার সরঞ্জাম তৈরি করে। এসব সামগ্রী তৈরিতে যে মেটাল ব্যবহার করা হয়, তাতে প্রচুর দাহ্য পদার্থ থাকে। অল্প সময়ের মধ্যেেএসে কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। কেমিক্যালের ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপন ব্যাহত হয় বার বার, এক পর্যায়ে বিমানবাহিনী এসে যো্গ দেয় ফায়ার সার্ভিসের সাথে। ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন লাগে, বিমানবন্দর সড়কে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালক। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপনের ব্যবস্থা ছিলো না।

 

Loading