২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
শিরোনাম:

জনগণকে বিভ্রান্ত করতে নানা ইস্যু তৈরি করছে সরকার: মির্জা ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা একটা পুতুল সরকার, খারাপ কাজ ও দুর্নীতি ছাড়া এই সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২২ আগস্ট) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি আরও বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে সরকার। দলীয়করণের কারণে বিচার পাচ্ছেন না বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি বলেও অভিযোগ করেন তিনি। যমুনা টিভি

মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে ভয়ের, ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করে প্রতিনিয়ত সরকার তাদের বিভ্রান্ত করছে।

Loading