৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮
শিরোনাম:

৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির: ওবায়দুল কাদের

‘গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যে কোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরো বলেন, হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। তারাই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। সা¤প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?

রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৭৫ ‘এ বঙ্গবন্ধু হত্যাকাÐের মাস্টার-মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এরআগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর আওতায় দু’টি প্যাকেজের চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

মন্ত্রী বলেন, গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান। বিআরটি প্রকল্প যেটি আছে, সেটি আগে দ্রæত শেষ করতে হবে। নতুন কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন। প্রকল্পে চুক্তি সই করে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লি. ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রæপ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

Loading