সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের কথা বলেছেন মন্ত্রিসভা বৈঠকে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রয় করা টিকা, ডব্লিউএইচওসহ অন্যান্য যেসব খাত থেকে যে টিকা পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে সেসব যথাসময়ে পাওয়া গেলে ৭/৮ কোটি নাগরিককে ফেব্রুয়ারির মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২য় ডোজ টিকা দেয়ার সময় কমিয়ে ২/৩ সপ্তাহ করা যায় কিনা তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে বলেছেন। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন দেশে আসবে।
![]()