৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

সিনোফার্মের টিকা নিয়েও যাওয়া যাবে ওমরায়

এবার চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ পালনে আর বাধা রইল না। খবর আরব নিউজের।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি আরব কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। এর আগে সৌদিতে করোনার চারটি টিকা ব্যবহারের অনুমোদন ছিল। সেগুলো হচ্ছে, ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ), মর্ডানা (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)।

চলতি মাসের শুরুর দিকে দেশটি জানায়, ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব। এ জন্য শর্ত দেয়া হয়, আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে।

Loading