৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৮
শিরোনাম:

গজারিয়ায় গাঁজা ও বিয়ার  সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিদিন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বসুন্ধরা টিস্যু পেপার মিলের সামনে হতে অদ্য ইং-২৬/০৮/২০২১ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় গজারিয়া থানা পুলিশ তদন্ত কেন্দ্রর এস আই সুজিস সরকার সঙ্গীয় ফোর্স সহ  পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮ (আটচল্লিশ) ক্যান বিয়ার ও ০১ কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী ১: মোস্তফা ফরাজী ওরফে ইমন (২১), পিতা- ইব্রাহীম খলিল সাং-ভিটিকান্দি, থানা- গজারিয়া, জেলা -মুন্সিগঞ্জ,  ২: মোকলেছুর রহমান পাবেল (২৩), পিতা- ওমর আলী, সাং-পয়লা (আখপয়লা) , থানা- মেলান্দহ, জেলা -জামালপুর, এ/পি গ্রাম- ভিটিকান্দি জনৈক ইব্রাহীম খলিল এর বাড়ীর ভাড়াটিয়া বলে জানা গেছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান মাদক বিক্রয়, সরবরাহ, ব্যবহার বন্ধে  গজারিয়া থানা পুলিশ পিছপা হবে না। আটককৃত মাদক ব্যবসায়ীদের কে যথাযথ মাদক মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!