বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই- আছে শুধু কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালেবানরা বিভিন্ন শক্তির হাত ধরে সেই দেশে ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ।’
উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
![]()