২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
শিরোনাম:

ঢাবি ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ঢাকা পোস্ট

হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম যুগান্তরকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে সকাল ১০টায় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করি। যুগান্তর

মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে এলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিবসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।’

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হেলমেট পরে থাকায় কাউকে চিহ্নিত পারিনি। তবে মনে হচ্ছে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এরা। মানব কন্ঠ।

 

Loading