৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
শিরোনাম:

রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যৎ বংশধরদের সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিতে চাইলে আমাদের সবাইকে জোটবদ্ধ ও ঐক্যবদ্ধ হতে হবে। এখন রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এটা শুধু বিএনপি বা শুধুমাত্র বিরোধী দলকে নয়, সবাইকে রাস্তায় নামতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণে রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটা দানবীয় শক্তি আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে। তারা সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। যার মূল লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা।

তিনি বলেন, আজ যারা এখানে আছেন সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী- প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কেউ বাদ পড়ছেন না। সুতরাং সবাইকে নেমে আসতে হবে।

গত ২০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাবির সাবেক উপাচার্য ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।

রোববার (২৯ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একজন সহকর্মীর মুক্তির জন্য ছাত্রদলের ছেলেরা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিল। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় তাদের ওপর হামলা, অত্যাচার-নির্যাতন করেছে।

সদ্য প্রয়াত শিক্ষাবিদ খন্দকার মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাকে হারিয়ে শুধু পরিবার নয়, আমরা যারা বন্ধু-সহকর্মী-শুভ্যানুধায়ী শুধু তারা নয়, গোটা জাতির জন্য যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

Loading