৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
শিরোনাম:

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। একই মামলার অভিযোগ আমলে নিয়ে ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান বুধবার দুপুর ১টার দিকে এ আদেশ দেন। এর আগে দুপুর ১২.৫০ মিনিটে তাকে আদারতে তোলা হয়। ডিবিসি টিভি

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দীন চৌধুরী বলেন, জামিন শুনানি শেষে প্রদীপের আবেদনটি নাকচ করে দেয় আদালত।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ‘প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগ আমলে নিয়েছে আদালত। প্রদীপ গ্রেপ্তার আছেন, কিন্তু তার স্ত্রী পলাতক। তাই প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।’ খবর যমুনা টিভি

উল্লেখ্য, সিনহা হত্যা মামলায় আত্মসমর্পণের পর ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এ অভিযোগে গত বছরের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। বিডি নিউজ২৪.কম

 

Loading