চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকা না পেলে টাকা ফেরত দিতে হবে বলেও সাফ জানিয়েছেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমাদের ভারতে যে অর্ডার দেওয়া ছিল, তার ২ কোটি ৩০ লাখ টিকা পাইনি, এখনো আমরা অপেক্ষায় আছি।
‘আমরা যোগাযোগে থাকি, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমোর সঙ্গে যোগাযোগে থাকি, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাব।’
তিনি আরও বলেন, ‘যদি কিনা আমরা এ টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে এবং ফেরত দিতে হবে। আমরা আশা করি পাব, আমরা আশা ছাড়িনি।’
![]()