মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, তথ্য অধিকার আইনে মন্ত্রীদের সম্পদের হিসাব চাইতে পারবেন জনগণ। নিউজ২৪ টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আমরা বিভিন্ন দপ্তর-সংস্থা ও মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পদ তৈরি করেছি। পদ তৈরির কাজটি জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। ২০১৯ সালের জানুয়ারি থেকে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রশাসনে এক লাখ ৪০ হাজার ৮৬০টি পদ তৈরি করেছি। নিয়োগের জন্য সাত হাজার ৯৪৮টি পদের ছাড়পত্র দেওয়া হয়েছে। চার হাজার ৭২৬টি যানবাহন টিও অ্যান্ড ই-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিবিসি টিভি
প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। স্যার মানে মহোদয়। সেবা নিতে গেলে যদি অভ্যর্থনা জানানো না হয়, সেটাই অন্যায়। দুর্ব্যবহারও একধরনের দুর্নীতি। আইনের মধ্য থেকে সাধ্য মতো সেবা দিতে হবে। কর্মকর্তাদের মনে রাখতে হবে আপনার আচরণ সরকারের আচরণ। কারণ কর্মকর্তাদের অফিস মাননীয় প্রধানমন্ত্রীর আচরণ। এ ধরনের কোনো নিয়ম নেই। সময় টিভি
![]()