৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮
শিরোনাম:

কাঁচিতে ধার নেই, দাঁত দিয়েই ফিতে কাটলেন পাকিস্তানের মন্ত্রী (ভিডিও)

কোন বিশেষ প্রকল্প হোক অথবা নতুন কিছু, উদ্বোধনের জন্য নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানোর প্রচলন যেমন ভারতে রয়েছে, ঠিক সেই প্রচলন রয়েছে অন্যান্য দেশেও। আর এই সকল উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করার রেওয়াজ রয়েছে। তবে কোনো মন্ত্রীকে কাঁচির বদলে দাঁত দিয়ে ফিতে কাটতে দেখা যায় যায়নি। তবে এবার এই ঘটনায় লক্ষ্য করা গেল।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাকিস্তানের জেলমন্ত্রী ও পাঞ্জাব সরকারের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান চোহানকে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তার রাওয়ালপিন্ডি নির্বাচনী এলাকার একটি ইলেকট্রনিক্স দোকান উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দোকান উদ্বোধনের সময় তিনি ফিতাটি কাটার চেষ্টা করেছিলেন কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেটা কাটা সম্ভব হয়নি। বেশ কয়েকবার চেষ্টা করার পর মন্ত্রী বেশ কিছুটা অসহায়ভাবে আশপাশের দর্শকদের দিকে তাকিয়ে হাসতে থাকেন। তারপরই ঘটল সেই ঘটনা। তিনি চরম হাস্যকর ভঙ্গিতে দাঁত দিয়ে ফিতাটি কাটতে শুরু করেছিলেন। এ দৃশ্য দেখে সবাই হাসিতে ফেটে পড়েছিল।

মন্ত্রী নিজেই ভিডিওটি শেয়ার করেছেন এবং ব্যাখ্যা করেছেন কেন তিনি এভাবে ফিতা কাটার রাস্তা বেছে নিয়েছিলেন। ‘কাঁচি ভোতা ও খারাপ’ বলে তিনি জানান। দোকান মালিকের দোকানটিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই তিনি এ নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন।

ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ইউজাররা ওই মন্ত্রীকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছেন। যদিও অনেকেই মন্ত্রীর এ ঘটনাকে উৎসাহিত করেছেন। কিন্তু সব মিলিয়ে এ ক্লিপ ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

একজন টুইটার ইউজার লিখছেন, ‘আমার মনে হয় উনার জিভ দিয়ে ফিতে কাটার কারণ হল তার জিভ আর কাঁচির মধ্যে বিশেষ তফাৎ নেই। ’ আরও একজন ইউজার লিখেছেন, ‘প্রয়োজনীয়তাই আবিষ্কারের মূল। ’ আবার আরেকজন ইউজার লিখেছেন, ‘এটি ডাবর লাল দাঁত মাজনের জাদু। ’ নিউজ ২৪

Loading