৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
শিরোনাম:

বাতিলের তালিকায় ২১০ পত্রিকা, গণমাধ্যমের বিকাশের সঙ্গে কিছু ধান্দাবাজও তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি- ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বলেন, দেশের বিকাশের সঙ্গে সঙ্গে গণমাধ্যমেরও বিকাশ ঘটেছে সঙ্গে সঙ্গে কিছু ধান্দাবাজও তৈরি হচ্ছে। তারা একটি ব্রিফকেস নিয়ে বিভিন্ন দপ্তরে যায়। বিজ্ঞাপন ম্যানেজ করে, যখন ম্যানেজ হয় তখন সেই পত্রিকা বের করে।

বলেন, ২১০টি সংবাদপত্র বাতিলের তালিকা করা হয়েছে ।এই পত্রিকাগুলা মাঝে মাঝে ছাপে। কোথা থেকে ছাপে কেউ জানে না। এগুলো থাকার দরকার নেই। গত ১৪ সেপ্টেম্বর দেশে প্রায় ৪০০টি পত্রিকা অনিয়মিত প্রকাশ হচ্ছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছিলেন, এগুলো ভূতুড়ে পত্রিকা। যেদিন বিজ্ঞাপন পায় সেদিন কয়েক কপি ছাপে। আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে দেয়।

Loading