২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপি এক ধাপ নিচে নেমে গেছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোববার দুপুরে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে ত এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে বিএনপি যে ভাষায় কথা বলেছে, তা শিষ্টাচারে পড়ে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই— বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমার অবাক লাগে যখন মির্জা ফখরুল বলেন এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনের প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন। সারা দুনিয়া মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনতে পাননি? নিউইর্য়ক টাইমস পত্রিকাটি পড়েননি? নিউইর্য়ক টাইমসের মতো আন্তর্জাতিক বহুল প্রচারিত পত্রিকাটি যে মন্তব্য করেছে তা কি দেখেন নাই? নিউইর্য়ক টাইমস আমেরিকার প্রেসিডেন্টকে বলেছে, দারিদ্র্যের ব্যাপারে কি করবেন? বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান। দারিদ্র্য বিমোচন কিভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, তার থেকে শিক্ষা নিন। মির্জা ফখরুল আপনাকে বলছি, নিউইর্য়ক টাইমসের এই রিপোর্টটি পড়ুন। এই মন্তব্যটি পড়ুন। সারা দুনিয়া কি বলছে বলে তা শুনুন।

Loading