২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
শিরোনাম:

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন পাঠাও চালক

ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ মামলা দেওয়ার কারণে শওকত আলম সোহেল নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজেই নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটর সাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটর সাইকেলেই হেলমেট ছুড়ে মারতেও দেখা যায়। আশপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন। কারও কথা না শুনে নিজের গাড়িতে আরো পেট্রোল দিতে থাকেন।

জানা গেছে, আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ওই ব্যক্তি পেশায় পাঠাও চালক। এর আগে তিনি ব্যবসা করতেন। তার মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি ট্রাফিক সার্জেন্ট। তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ স্থানীয়দেন সহায়তায় মোটরসাইকেলটির আগুন নেভায়। মোটরসাইকেলটি এবং ওই চালককে আমরা থানায় নিয়ে এসেছি। তাকে আটকের জন্য আমরা থানায় নিয়ে আসিনি বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য নয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ কী এবং কেন তিনি এমন করেছেন।

এক ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলম সোহেল নামে ওই ব্যক্তি। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে সব শেষ।

Loading