৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

সুন্দরবন থেকে জব্দকৃত ১১শ কেজি কাঁকড়া বনে অবমুক্ত

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ পূর্ব সুন্দরবন থেকে শিকার করা ১১ শত ৫০ কেজি কাঁকড়া পরিবহনের অনুমোতি
না নিয়ে বের হওয়ার সময় ২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার দিবাগত রাতে শরণখোলার বলেশ্বর নদী থেকে কাঁকড়াসহ তাদের আটক করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, আটককৃত জেলেরা বন বিভাগের চাঁদপাই ও দুবলা অফিস থেকে পারমিট (পাশ)
নিয়ে সুন্দরবনে কাকড়া শিকার করে। কিন্তু তারা সরকারি রাজস্ব ফাঁকি দিতে বনবিভাগ থেকে কাঁকড়া পরিবহনের অনুমোতি পত্র (সিটি) না নিয়ে এবং নির্ধারিত রুট ব্যবহার না করে অন্য পথে বন থেকে বের হচ্ছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসও জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাঁকড়ার মালিক মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের তরিকুল ইসলাম এবং ছালাম শেখের নামে এক লাখ টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়্ধাসঢ়; হয়। পরে কাঁকড়াগুলো সুন্দরবনে অবমুক্ত করা
হয়েছে।

Loading