২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
শিরোনাম:

দেশে করোনায় আরো ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮৪৭ জনের দেহে।

এদিকে বিশ্বব্যাপী করোনার তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৮০০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৫ হাজার ৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৯ হাজার ৬৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৭১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৫২৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ১৭ হাজার ১৬৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৩৭২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮০০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৬ হাজার ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৬৬২ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ১১ হাজার ২৬ জন। মারা গেছেন ২ লাখ ৭ হাজার ২৫৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Loading