২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে। মানুষ এতটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে পা দেবে? জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পাওয়া যায়।

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সবকিছু। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে এবং কমিশনকে একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।

নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

Loading