সম্প্রতি আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে প্রতারণার সঙ্গে যদি শিল্পী তাহসান ও শবনম ফারিয়ার দায় থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। সোমবার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে সিআইডি এ কথা জানায়।
Thank you for reading this post, don't forget to subscribe!গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে জানা গেছে, তার বেতনের অধিকাংশই রয়ে গেছে বকেয়া।
গত ১০ মার্চ অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসানকে। তিনি শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়তে থাকে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান।
গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব।
![]()