৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫
শিরোনাম:

ব্যাংক ঋণ লোপাট ও ই-কমার্সের নামে লুটপাটে আওয়ামী লীগের লোকজনই জড়িত: মির্জা ফখরুল

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সরকারি দলের লোকেরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশে রেখে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলছেন, কারাগারে থাকায় তিন বছর তার (খালেদা জিয়ার) কোনও এক্সামিন, টেস্ট হয়নি। এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয়নি। তার যে রোগ আছে, এ দেশে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে।

ইচ্ছে করে খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কেন দিচ্ছেন না, বেগম জিয়াকে তার প্রাপ্য জামিন দেন। উনি তো দয়া চাচ্ছেন না। তার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন আমাদের এই বিচার ব্যবস্থা।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ই-কমার্সের দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো করে তারা দেশের জনগণের পকেট শূন্য করে দিয়েছে। প্রতিটি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সরকার।

Loading