জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লাসহ সারা দেশে সহিংসতা করছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Thank you for reading this post, don't forget to subscribe!সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে গিয়ে তিনি হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার।
কাদের আরও বলেন, এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে কুমিল্লার ঘটনাসহ আরও ১০ থেকে ১২টি জায়গাতে মন্দিরে হামলা, হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে এ অপশক্তি জড়িত।
অন্যদিকে, সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, একটি মহল তারা সব সময় এক দুর্ষ্কমের সঙ্গে জড়িত। সেই মহলই এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের তদন্তে, তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে। তাদের তদন্তে সঠিক তথ্য বের হয়ে আসবে।
![]()