মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ বলছে, এ ঘটনায় তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিএনপির নেতারা বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে।
এরআগে মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল ১০টা থেকেই রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ- সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির অফিসের সামনে একটি ছোট ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি’ নিয়ে কমর্সূচি হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। চ্যানেল২৪
![]()