২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭
শিরোনাম:

ভিডিও গেমের লিওনা চরিত্রে মেহজাবীন!

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নানান চরিত্র ও রূপে হাজির হন নিয়মিত। এবার তেমনি এক ভূমিকা নিয়ে হাজির হবেন তিনি। তবে বিজ্ঞাপনে। ছোট পর্দার শীর্ষ এই অভিনেত্রীকে দেখা যাবে জাপানি ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র লিওনা হেইদারন হিসেবে। আজ (২৭ অক্টোবর) ফেসবুক পেজে কিছু ছবি প্রকাশও করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন লিওনার ছবিও। ‌‘কিং অব ফাইটারস’-ভিডিও গেমের কাল্পনিক চরিত্র এটি। আর সেই সাজে সাজতে লিওনার মতোই চুলে পরিবর্তন এনেছেন মেহজাবীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেহজাবীন জানান, এটা ‘দ্য সাইলেন্ট সোলজার’ গেম-খ্যাত চরিত্র লিওনা। জানা যায়, একটি মোবাইল ফোন সেট নির্মাণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্যই মেহজাবীনের এই লুক, যা শিগগিরই প্রচার হবে টিভি চ্যানেলগুলোতে।

Loading