২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
শিরোনাম:

জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

টাঙ্গাইলের সখীপুরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। গতকাল রোববার রাতে উপজেলার ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়নে নৌকা প্রতীকের পথসভায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের শেষে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলেই বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল মালেক দ্রুত বসে পড়েন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই মারা যান। আজ সোমবার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো।

ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

Loading