২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৬
শিরোনাম:

মালদ্বীপে লাস্যময়ী অভিনেত্রী সাবার ভিডিও ভাইরাল

ছবি কিংবা ভিডিও দেখে দর্শকের ঠিক বোঝার উপায় নেই, তিনি বাংলাদেশি নাকি বিদেশি অভিনেত্রী। হুট করে দেখে চেনাই যাবে না কে এই তরুণী? ঠোঁটে হালকা লিপিস্টিক, চুল পেছনে টেনে চূড়ো করে বাঁধা। মুখশ্রী বাঙালিয়ানা। তারপরেও দ্বিধা।

Thank you for reading this post, don't forget to subscribe!

টলটলে নীল জল, পাতলা হিরের টুকরার চেয়ে স্বচ্ছ জলের অনেক গভীর পর্যন্ত দৃষ্টি চলে যায়। এমন জলের ধারে দাঁড়িয়ে ভারত মহাসাগরের সে জলেই দৃষ্টি নিবদ্ধ।

হয়তো খুঁজতে খুঁজতে বার বার মনে হবে চেনা, চেনা; ঠিক কোথায় যেন দেখেছি। একসময় ঠিকই মনে পড়ে যেতে পারে, ইনি সোহানা সাবা। বাংলাদেশের চিত্রনায়িকা।

সোহানা সাবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাবে মোহময়ী ছবি আর ছবি। কখনও দু-একটা ভিডিও। মালদ্বীপে ভ্রমণরত সোহানা সাবার প্রোফাইলে চোখ ফেললেই নজরবন্দি হওয়ার সুযোগ রয়েছে।

যাইহোক, কেন তিনি মালদ্বীপ গিয়েছেন, শুটিং? ব্যক্তিগত সফর নাকি অন্যকিছু- সে বিষয়ে কিছুই জানা যায়নি। শুধু ছবির সঙ্গে যুক্ত করে দিয়েছেন ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্রের নাম, মালদ্বীপ।

Loading