শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা শেষ করেছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন। দাবী মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব, আব্দুল মোতালেব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে অনুষ্ঠানিক কোন বৈঠক হয়নি। তারা আমার বাসায় এসেছে, তাদের কথা শুনেছি।
শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ব্যাখ্যায় তারা বলেছে, চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেতে থাকায় সর্বাধিক ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে বিপিসি লোকসানের সম্মুখীন হয়। মন্ত্রণালয় আরও বলে, চলতি বছরের জুনে ডিজেলে লিটারপ্রতি ২ টাকা ৯৭ পয়সা, জুলাইয়ে ৩ টাকা ৭০ পয়সা, অগাস্টে ১ টাকা ৫৮ পয়সা, সেপ্টেম্বরে ৫ টাকা ৬২ পয়সা এবং অক্টোবরে ১৩ টাকা ০১ পয়সা লোকসান দিয়েছে বিপিসি।
![]()