রোববার সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, দুঃশাসন ও নিপীড়নকারী সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই ৭ই নভেম্বরের অঙ্গীকার।
মির্জা ফখরুল, দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগে স্বাধীনতা নেই, দেশের মানুষের কোন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা। এ সময় এদেশের সব মানুষ ও রাজনৈতিক দলগুলোকে একত্রিত ও ঐক্যবদ্ধ করে এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, `১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে ৫০ বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সেই আকাঙক্ষাকে ধুলিস্যাৎ করে নিয়েছে। আজ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
![]()