২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
শিরোনাম:

নতুন বাস ভাড়ায় যাত্রীদের ক্ষোভ, হাতিরঝিলে চক্রাকার বাসে ভাড়া বেড়েছে ৫০ শতাংশ

সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বাস ভাড়া নিয়ে কন্টেকটার ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। মোহাম্মদপুর কলেজ গেট থেকে ফার্মগেটের ভাড়া ছিল ৫ টাকা, নেওয়া হতো ১০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১৫ টাকা। জামিল নামের এক যাত্রী বলেন, আগে থেকেই তো আমাদের ভাড়া বাড়তি নিচ্ছে, এখন আবার কেন? মোহাম্মদপুর থেকে ফার্মগেট থেকে মাত্র ৩ কিলোমিটার। ঢাকার প্রতিটি রুটেই ভাড়ানোর চেয়ে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া হাতিঝিলের চক্রাকার বাসে ১০ টাকার ভাড়া ১৫ টাকা নেওয়া হচ্ছে। এ এলাকার বাসের ভাড়া কিলোমিটার অনুযায়ী এমনিতেই বেশি, তারপরও নেওয়া হচ্ছে আরও বেশি। বাড়িয়েছে ৫০ শতাংশ।

এদিকে ভাড়া বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। মিরপুর থেকে যাত্রাবাড়ী যাবেন মেহেদি হাসান। নতুন ভাড়ায় তাকে ১০ টাকা বেশি দিতে হচ্ছে। এ নিয়ে বাসের কন্ডাক্টর-হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। মেহেদি ক্ষোভ প্রকাশ করে জানান, জনগণ মনে হয় মানুষই নয়। বাস মালিকদের দাবি মানা হলো, অথচ ১৬ কোটি মানুষের দাবির কোনো দাম নেই। আসলে হেলপারদের সঙ্গে কথাকাটাকাটি করেও-বা লাভ কী?

স্কুলশিক্ষার্থী তামান্না বলছেন, আগে মিরপুর এক নম্বর থেকে ধানমন্ডি ২৭ নম্বর আসতে ২০ টাকা লাগত, এখন ২৫ টাকা করে দিতে হচ্ছে। তারমধ্যে আজকে তো স্টুডেন্ট ভাড়াও নিচ্ছে না।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে ৩৫ শতাংশ ভাড়া বেড়েছে লঞ্চে। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

Loading