আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে গত এক মাসে দুর্নীতির দায়ে ১৭২ জন সৌদি নাগরিক এবং প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবারে সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা এই তথ্য প্রকাশ করে।
Thank you for reading this post, don't forget to subscribe!সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত একটি প্রজ্ঞাপনে সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা (নাজহা) জানিয়েছে যে, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, পরিবেশ এবং পানি, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ করা, ক্ষমতার অপব্যবহার, এবং নথি ও তথ্যাবলী নকল করা। রবিউল আউয়াল মাসে দুর্নীতিবিরোধী সংস্থাগুলো ৬ হাজার ৬১ টি অভিযান পরিচালনা করেন, যার মধ্যে সন্দেহভাজন ৫১২ জন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। অতঃপর অভিযোগ প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করা হয় ১৭২ জনকে।
সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা সবাইকে আহ্বান জানিয়েছে যেকোন প্রকার দুর্নীতি বা সন্দেহভাজন কর্মকান্ড চোখে পড়লে টোল ফ্রি নাম্বার ৯৮০ তে কল করে কর্তৃপক্ষকে জানাতে।
![]()