৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৫
শিরোনাম:

দেশে করোনার ট্যাবলেট ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমোদন

দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ অনুমোদন দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এই ওষুধটির অনুমোদন দেয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা ‘মলনুপিরাভির’ ট্যাবলেট করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। এই ট্যাবলেট সেবনে রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নেমেছে।

উল্লেখ্য, মলনুপিরাভির নামে মুখে খাওয়ার এই ওষুধ যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক।

Loading