২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

চলন্ত বাসে ৭ জনকে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

জামায়াত নেতা ফারুখ হোসেন। ছবি: ইত্তেফাক।জামায়াত নেতা ফারুখ হোসেন। ছবি: ইত্তেফাক।
রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে আগুনে মানুষ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ফারুখ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১৪ সালে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে ৭ নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করে ফারুখ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নাশকতাসহ আরও ৮টি মামলা রয়েছে।

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন
মিঠাপুকুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ফারুখ হোসেনের বাড়ি মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামে।মঙ্গলবার দুপুর ১টার দিকে ফারুখ হোসেনকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Loading