৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
শিরোনাম:

আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে কনস্টেবল নিয়োগে চাপ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা আক্তার ও স্বামী আসলাম মিয়া। বৃহস্পতিবার রাত নয়টায় ঘাটারচর টানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান রাসেল জানান, সম্প্রতি কনস্টেবল নিয়োগে পুলিশ প্রধানের স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করছিলেন রুমা । গত ৭ নভেম্বর দুপুরে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারকে ফোন দেন। এসময় নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। এছাড়া এসএমএসে (খুদে বার্তায়) ওই প্রার্থীর তথ্য পাঠান।

তিনি আরও বলেন, বিষয়টি প্রতারণা প্রমাণিত হওয়ায় পুলিশ সদরদপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি বিশ্লেষণ করে জানা যায় এ নারী প্রতারণার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । রুমার বর্তমানে সাভারের লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

Loading