৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
শিরোনাম:

রাজধানীতে কাফনের কাপড় পড়ে যুবদলের বিক্ষোভ

পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাদা কাপড় পড়ে এই বিক্ষোভ মিছিল করে। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে এই মিছিল বের করে। তাদের প্রত্যেকের বুকে সাদা কাপড়ে লেখা ছিলো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের শুনানি ফের শুরু হবে। এলক্ষ্যে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। ইতিমধ্যে দুই দফায় দেশব্যাপি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া প্রায় নিয়মিতভাবে রাজধানীতে মশাল মিছিল করছে ছাত্রদল।
খালেদা জিয়ার জামিন না হলে বিএনপির পক্ষ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়েছে।

মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে, জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও।

মিছিল শুরুর আগে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, বর্তমান সরকার গত দুবছর যাবত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিশ্বঃর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও এ সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নিবে না। মিছিলে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

Loading