২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ না করলে দেশের এত উন্নয়ন সম্ভব হতো না: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৭ নভেম্বর) দুুপুরে জাতীয় সংসদে একথা বলেন। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, করোনা মহামারিতে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকোচন, ভ্যাকসিন বৈষম্য প্রভৃতি বিশ্বের অনেক দেশেরই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে যে নির্বাচন হলো বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপি অত্যাচার, নির‌্যাতন, মানুষ হত্যা করা, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করেছিল। তারা সে সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে অপারেশন ক্লিনহার্টের নামে। আজকে ক্রসফায়ার নিয়ে তারা কথা বলে। এই ক্রসফায়ার শুরুই করলো বিএনপি। তারা র‌্যাব সৃষ্টির মাধ্যমে ক্রসফায়ারে মানুষকে হত্যা করে।

 

Loading