৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

মাঠে দর্শক ঢুকে মোস্তাফিজের পায়ে ধরে সালাম!

পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভার করতে এলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বল করার পরই মাঠে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়।উশৃঙ্খল এক দর্শক মাঠের নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে সোজা ফিজের কাছে চলে যান। গিয়ে কাটার মাস্টারকে সালাম করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই।

কিন্তু ততক্ষণে ওই অতি উৎসাহী দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। এরপর মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।

Loading