২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম:

আগামীকাল থেকে শুধু ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হবে: এনায়েত উল্যাহ

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ এ কথা বলেন। বিডিনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

এনায়েত উল্যাহ আরো বলেন, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টার মধ্যে হাফ ভাড়া কার্যকর হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে ‘হাফ’ ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে, কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল। অর্ধেক ভাড়া দেওয়ার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে।

এর আগে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের অনুরোধে বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

গত ২৭ নভেম্বর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানায়। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

Loading