৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
শিরোনাম:

সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে : জি এম কাদের

 

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের আরও বলেছেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, ছাত্রদের হাফ ভাড়ার আন্দোলন যৌক্তিক। ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ রাজধানীর সড়কে আটকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু কারো যেনো কিছুই করার নেই। ছাত্রদের হাফ ভাড়ার দাবিতে কোন শর্ত গ্রহণযোগ্য নয়। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট আইনবীদ ব্যারিষ্টার খাজা তানভির আহমেদ এর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যান এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।

তিনি আরো বলেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। তেলের দাম বাড়ার পর থেকে সরকারের সাথে আলোচনায় যে হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে, শ্রমিকরা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে। অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়েছে সিএনজি চালিত বাসেও। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করে পথে নামিয়ে দিচ্ছে শ্রমিকরা।

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে পরিবহন মালিকদের সাথে আঁতাত করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। সরকার জনগণের পক্ষে কাজ করছেনা, সাধারণ মানুষ মনে করছে সরকারও পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সড়ক পথের চাঁদাবাজী বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

 

Loading