বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (৫ ডিসেম্বর) আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে আইনে সুযোগ আছে কি-না তা খুঁজে বের করতেই কেটে গেল প্রায় এক মাস। আইনমন্ত্রী জানিয়েছেন, সুচিন্তিত মতামতের জন্যই এ সময়। তবে খালেদা জিয়ার আইনজীবীর আবারও দাবি, আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ রয়েছে।
আইনমন্ত্রী বলেন, এ নিয়ে আইনের যেন ব্যতয় না হয় সেটা দেখা হচ্ছে। এখানে অনেক আবেদন এসেছে কিছু করা যায় কিনা বা কোনো উপায় আছে কিনা সবদিক দেখে এটার একট সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনের বিষয়ে মতামতমের জন্য আইনমন্ত্রণালে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ২৩ দিন ধরে ফাইল পড়ে আছে সেখানেই।
রোববার রাজধানীর বিচারপ্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান-খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনে কোনো সুযোগ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আইনে সুযোগ আছে, এজন্য দ্রুত সিদ্ধান্ত জানাতে আইনমন্ত্রীর প্রতি আহব্বান জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে একাধিকবার আবেদন করেছিলো তার পরিবার। আইনে সুযোগ না থাকার কথা বলে প্রতিবারই তা খারিজ করে দেয় সরকার।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী বলেছিলেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদের এসব কথা বলেন।
এদিকে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে তার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ হয়েছে।
সকাল থেকেই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
![]()