২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম:

এবার জেলা আ. লীগের পদ হারালেন মুরাদ

জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার জেলা আ. লীগের পদ হারালেন মুরাদ

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্যের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগের দাবি তোলে বিএনপি। এ নিয়ে আলোচনার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের সঙ্গে ডা. মুরাদের একটি ফোন আলাপের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেশের একজন অভিনেত্রীর সঙ্গে মুরাদ হাসানকে অশালীন ভাষায় কথা বলতে এবং তাঁকে হুমকি দিতে শোনা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

Loading