২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
শিরোনাম:

আবরার হত্যা মামলায় সঠিক জাজমেন্ট হয়নি: আসামী পক্ষের আইনজীবী

বুধবার বেলা ১২টার আবরার হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট না। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবো। জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এ মামলায় অনেক সাক্ষীর জবানবন্দির নাম নেই। তারপরও ওই মামলায় আসামিদের সাজা দিয়েছেন। আদালতের কাছে আমরা আসামিপক্ষ থেকে যে রুলিংগুলো উপস্থাপন করছিলাম সেটার একটাও বিচারে আনেননি। পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে যে তিনি আমাদের বিষয়গুলো উনি উপস্থাপন করেছেন কি না। সময়টিভি অনলাইন

 

Loading