২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
শিরোনাম:

জাজিরায় যুবকের হাতের কব্জি ও পায়ের গোড়ালী কাটলো দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি :  শরীয়তপুরের জাজিরায় লিটন কবিরাজ নামক এক যুবককে কুপিয়ে এক হাতের কব্জি ও এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাতে জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিটন জাজিরা পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী সিরাজ কবিরাজের আত্মীয় ও সমর্থক।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর জাজিরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক কবিরাজ। নির্বাচনে তিনি পরাজিত হন। আর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে বিজয়ী হন সেকান্দার হাকিদার। পরাজিত হন সিরাজ কবিরাজ। নির্বাচনের পর থেকে সিরাজের সঙ্গে আবদুল হক কবিরাজ ও সেকান্দার হাকিদারের বিরোধ শুরু হয়। আহত লিটন পরাজিত কাউন্সিলর প্রার্থী সিরাজের আত্মীয় ও সমর্থক। তিন মাস আগে তারা কাউন্সিলর সেকান্দারের ভাই তোফাজ্জল হাকিদারকে কুপিয়ে আহত করেন। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে আব্দুল হক কবিরাজের সমর্থকরা ৬ নং ওয়ার্ডের লিটন কবিরাজকে কুপিয়ে হাতে হাতের কজ্বী ও পায়ের গোড়ালী কেটে দেয়। স্থানীয়রা প্রথমে তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত লিটন কবিরাজ দাবি করেছেন, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবদুল হক কবিরাজ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকান্দার হাকিদারের সমর্থকেরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত লিটন কবিরাজের বরাত দিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা সার্কেল) মিজানুর রহমান বলেন, পৌর নির্বাচনের বিরোধ নিয়ে সাবেক মেয়র আবদুল হক কবিরাজ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকান্দার হাকিদারের সমর্থকেরা লিটনের ওপর হামলা চালিয়েছে। লিটন পুলিশের কাছে দুজনের নাম বলেছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো থানায় মামলা হয়নি।

অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ বলেন, আমি কোনো সন্ত্রাসী ঘটনার সঙ্গে কখনো জড়িত হই না। লিটনের ওপর হামলার ঘটনায়ও আমার কোনো সম্পৃক্ততা নেই। মিথ্যাভাবে আমার নাম জড়ানো হয়েছে।

অন্যদিকে, জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সদস্য সেকান্দার হাকিদার বলেন, আমি এঘটনা সম্পর্কে জানি না। তারা তাদের নিজেদের বিরোধেই এ ঘটনা ঘটেছে। এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

Loading