২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম:

নিষেধাজ্ঞার বিষয়টি দুঃখজনক, ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ।

Loading