৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭
শিরোনাম:

গাড়িচাপায় দুজনের মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সংবাদকর্মী কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুরে ব্যারিস্টার ফয়েজ আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। ঢাকার দুই সিটি করপোরেশনকে রিটের মামলায় বিবাদী করা হয়েছে।

২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার পরদিন উত্তর সিটি কর্পোরেশনের একটি গাড়ির চাপায় প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী সংবাদকর্মী কবির খান। এই ঘটনায় ময়লাবাহী গাড়িটির আসনে চালকের বদলে একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বলে অভিযোগ ওঠে।

Loading