২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের তিন কর্মকর্তা-কর্মচারী।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা হলেন- রিসোর্টের রিসিপশন কর্মকর্তা নাজমুল হাসান অনি, সুপার ভাইজার আবদুল আজিজ পলাশ ও আনসার সদস্য রতন বড়াল। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তাদের এই সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। দুপুর সাড়ে ১২টার সময় তাকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে মামুনুলকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন লতিফ খসরুতরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন লতিফ খসরু
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা এই ধর্ষণ মামলায় ৪৩ জন সাক্ষী রয়েছেন। তাদের মধ্যে রয়্যাল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ পলাশ, পাবলিক রিলেশন অফিসার নাজমুল হাসান অনি ও আনসার সদস্য রতন বড়াল সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।

বিয়ের প্রলোভন দেখিয়ে হেফাজত নেতা মামুনুল হক সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নিয়ে ধর্ষণ করেছেন এমন অভিযোগ তুলে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামলা করেন জান্নাত আরা ঝর্ণা নামে এক নারী। ওই মামলায় ৩ নভেম্বর মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৪ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি ঝর্ণা।

Loading