৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর পল্লবী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

অপর চার আসামি হলেন- জয়যাত্রা টেলিভিশনের জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন ওরফে অনি, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে চাঁদাবাজির ওই মামলা করেন। মামলায় অভিযোগপত্রের আসামিরাসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের অনুমোদন না থাকা সত্ত্বেও জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অংকের টাকা জামানত হিসেবে নিয়ে আত্মসাৎ করেন। প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন তারা।

Loading